নড়াইলের পংকবিলা সর্বজনীন পূজামণ্ডপে নামযজ্ঞের মেলার শেষ দিকে একটি দোকানে পান কিনতে দাঁড়ান পূর্বা সোম। এ সময় ভিড়ের মধ্যে পূর্বার কোমরে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত।
পূর্বার বাবা পরিতোষ সোমকে গত মার্চ মাসে শহরের মিতালি সংঘের সামনে ছুরিকাঘাত করা হয়েছিল। এবার তার মেয়েকে ছুরিকাঘাত করা হয়েছে। এ বিষয়ে পরিতোষ সোম বলেন, ‘গতকাল রাতে একটা ছেলে দৌড়ে এসে আমার মেয়েকে ছুরি মেরে বাগানের ভেতর পালিয়ে যায়।
পূর্বা সোম নড়াইল পৌরসভার ভওয়াখালি এলাকার পরিতোষ সোমের মেয়ে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।































































































































































































































