নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা

নড়াইল সদর উপজেলায় খালার বাড়ি বেড়াতে নিয়ে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা তিনি স্বীকার করেছেন।

নিহত ওই নারীর নাম চাঁদনী আক্তার খাদিজা (২২)। তাঁর স্বামীর নাম সাকিব শেখ (২৫)। সাকিব খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার জাহিদ শেখের ছেলে। আজ বুধবার ভোরে নড়াইল সদর থানার পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) অজয় কুমার কুন্ডু প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত সোমবার খুলনার ফুলতলা এলাকা থেকে স্ত্রী চাঁদনী আক্তারসহ পুরো পরিবার নিয়ে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালার বাড়ি বেড়াতে আসেন সাকিব শেখ। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সাকিব তাঁর ঘুমন্ত স্ত্রী চাঁদনী আক্তারকে বঁটি দিয়ে কোপ দেন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় চাঁদনী আক্তারকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।