নড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যুর ঘটনা

নড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যুর ঘটনা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ ওই উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রাম কান্দি এলাকার হারুন শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। ওসি জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে রাজিব শেখ নদী থেকে মাছ ধরতে যায়। ঠিক সে সময় নদিতে হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হয়ে নৌকাতেই পরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম খান বলেন আমরা বজ্রপাতের বিষয় নিশ্চিত হয়েছি। পরে পরিবারের খোজ খবর নিয়ে সরকারি বরাদ্দ ২৫ হাজার টাকা পরিবারকে দেয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কালবৈশাখী-শিলাবৃষ্টিতে মতলব উত্তরে ৪৪৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত চাঁদপুরের মতলব উত্তরে কালবৈশাখী ঝড়, বজ্রসহ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তথ্যমতে, প্রাকৃতিক দুর্যোগে উপজেলার অন্তত ৪৪৫ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। এতে বোরো ধান, ভুট্টা, পাট, তিল, মুগ ও গ্রীষ্মকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং পিকআপ ভ্যান জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি। কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অবৈধ ভারতীয় মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের উদ্বোধন চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।