উদ্বোধনের আগেই ধসে পড়ছে ২ কোটি টাকার নান্দনিক সেতু ও সড়ক

উদ্বোধনের আগেই ধসে পড়ছে ২ কোটি টাকার নান্দনিক সেতু ও সড়ক

চাঁদপুরের কচুয়া উপজেলায় উদ্বোধনের আগেই প্রায় ২ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত মাঝিগাছা-নিন্দপুর রঙের বাজার সংযোগ সড়কের হরিপুর এলাকার একটি সেতুর এপ্রোচ ধসে পড়েছে। একই সঙ্গে নির্মাণাধীন আরসিসি গার্ডার সেতুর দুই পাশের গার্ডওয়াল ও সংযোগ সড়কের অংশে ফাটল ও মাটি সরে গিয়ে পুরো প্রকল্পটি ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় ১২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু ও সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দ ছিল ২ কোটি ৩১ লাখ ৭১ হাজার ১১৬ টাকা।

স্থানীয়দের দাবি, সেতুটি এখনো উদ্বোধন না হলেও ইতোমধ্যে ভেঙে পড়া শুরু হয়েছে, যা ভবিষ্যতে বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।