নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গণি (৪০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে ওসমান গণির স্বজন ও দলীয় নেতা–কর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।