নারায়ণগঞ্জে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যকে হামলা

নারায়ণগঞ্জে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যকে হামলা

নারায়ণগঞ্জে সাদাপোশাকে থাকা র‍্যাবের গোয়েন্দা দলের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় উপপরিদর্শক (এসআই) নজিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লিচু বাগ এলাকায় র‍্যাব-১১–এর সাদাপোশাকের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানা রেকি করতে সেখানে যায়। তারা সেখানে পৌঁছানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় উপপরিদর্শক(এসআই) নজিবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুজন হলেন মাহী (২৫) ও ইব্রাহিম (২৫)।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।