নাটোরে ব্যবসায়ীর গলাকাটা লাশ: স্ত্রী-ছেলে মিলে হত্যা করে সাজান মিথ্যা গল্প

নাটোরে ব্যবসায়ীর গলাকাটা লাশ: স্ত্রী-ছেলে মিলে হত্যা করে সাজান মিথ্যা গল্প

নাটোরের সিংড়ায় মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক ওরফে রয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে শিউলি বেগম ও তাঁর ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই নারী বলেছেন, মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ রফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ফারুক হোসেন বাদী হয়ে শিউলি বেগম ও সাইফুদ্দিন সিদ্দিকের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।