প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৬: ২৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৬: ২৬ দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। এসময় বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও চিংড়ির রেণুসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে ১২৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নৌ পুলিশের পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা ইসলাম এ তথ্য জানান। জানা গেছে, গত সাত দিনে দেশব্যাপী পরিচালিত অভিযানে ৩ কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৯২০ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৯৩৮ কেজি মাছ, ৭৪ লাখ ৯ হাজার পিস চিংড়ির রেণু, ৫ হাজার ৩০০ পিস বাগদা রেণু পোনা এবং ১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে ২৫১টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৪১টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ সময় ১২৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং মৎস্য আইন, বেপরোয়া গতি, বালুমহাল, নদী দূষণ, চোরাইমাল, ডাকাতি ও হত্যাসংক্রান্ত মোট ৪৩টি মামলা করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে দুইটি মরদেহও উদ্ধার করা হয়েছে। জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা চিংড়ির রেণু পানিতে অবমুক্ত করা হয় এবং জব্দ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানায় নৌ পুলিশ।
এমএমআর আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ বোয়িং উড়োজাহাজ, চুক্তি সই আজ সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের ১৪টি উড়োজাহাজ। বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
এমএমআর আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপরসারণের দাবি বিরোধী দলের বিশেষ ব্যক্তিদের সুযোগ করে দিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য পদে বয়সসীমা তুলে দেওয়ার অভিযোগ করেছে বিরোধী দল।































































































































































































































