নতুন রাস্তা, পুরোনো দুর্নীতির প্রতি সতর্কতা

নতুন রাস্তা, পুরোনো দুর্নীতির প্রতি সতর্কতা

গাজীপুরের শ্রীপুর চৌরাস্তা থেকে বরমী আঞ্চলিক পর্যন্ত ১২০ মিটার সড়কের ঢালাই কাজ সম্প্রতি শেষ হয়েছে। এডিপির অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান 'আরিয়ান এন্টারপ্রাইজ' এ নির্মাণ কাজ বাস্তবায়ন করে। তবে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সড়ক উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আলী হোসেন বলেন, যানবাহন চলাচল শুরুর আগেই যদি রাস্তায় ফাটল ধরে, তাহলে বুঝতে হবে কাজে ত্রুটি রয়েছে। আমরা টেকসই রাস্তা চাই, বারবার সংস্কার নয়।

ইতোমধ্যে মেরামতের কাজ চলছে। শ্রীপুর পৌরসভার প্রধান প্রকৌশলী শাহেদ আখতার বলেন, এটি বড় ধরনের ফাটল নয় বরং হেয়ারলাইন ক্র্যাক। রোদের তাপের কারণে এমনটি হতে পারে। কিউরিং শেষ হলে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।