জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে জেমস অব নজরুল প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করছে। নজরুলসংগীত নিয়ে রিয়েলিটি শোটি ২৪ মে শুরু হবে। আট বিভাগের ১৫ থেকে ২৫ বছর বয়সী শিল্পীরা এতে অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় বিচারক থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক অসিত রায়, নজরুলসংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী, সংগীতশিল্পী শেলু বড়ুয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান, সংগীতশিল্পী শহীদ কবির, গীতশিল্পী বিজন মিস্ত্রী, সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ, সংগীতশিল্পী পরিতোষ মণ্ডল।
চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন প্রতিযোগী পাবে ২০ হাজার টাকার চেক, সনদপত্র ও ক্রেস্ট। প্রথম রানারআপ পাবেন ১৫ হাজার টাকার চেক, সনদপত্র ও ক্রেস্ট। দ্বিতীয় রানারআপ পাবেন ১০ হাজার টাকার চেক সনদপত্র ও ক্রেস্ট।































































































































































































































