নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর ধানখেতের আল থেকে এক মেয়ে শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে কৈলাটি ইউনিয়নের হুগলি গ্রাম থেকে স্থানীয় থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শিশুটির নাম জান্নাত আক্তার (৫)। সে হুগলি গ্রামের আসাদ মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে জান্নাত আক্তার বাড়ির উঠানেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সেখান থেকে শিশুটি নিখোঁজ হয়। তার পরনে ছিল লাল রঙের জামা, গলায় গামছা। পরিবারের পক্ষ থেকে মাইকিং, থানায় সাধারণ ডায়েরি করাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও পাওয়া যাচ্ছিল না তাকে।































































































































































































































