নেত্রকোনার ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

নেত্রকোনার ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

নেত্রকোনার কলমাকান্দায় কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার একমাত্র আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পরিবারের সদস্যরা আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আসামি জাহাঙ্গীর আলমের (২৩) বাড়ি কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে।

মেয়েটির মা অভিযোগ করেন, পুলিশ আসামিকে গ্রেপ্তার করেনি। আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।