নিখেঁজে পাওয়া যায়নি ব্যবসায়ী, তিন দিনেও মেলেনি খোঁজ

নিখেঁজে পাওয়া যায়নি ব্যবসায়ী, তিন দিনেও মেলেনি খোঁজ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিখেঁজের তিন দিন পরও এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, তিন দিন আগে কিছু না বলে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, তাঁর ব্যবহৃত মুঠোফোনের অবস্থান একটি এলাকায় দেখা গেছে।

ওই ব্যক্তির নাম দেলওয়ার হোসেন (৫০)। তিনি বোচাগঞ্জ উপজেলার সুবিদহাট (দাসপাড়া) গ্রামের বাসিন্দা। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তাঁর সংসার। উপজেলার সেতাবগঞ্জ পৌরসভা–সংলগ্ন মাদ্রাসা রোড টেম্পোস্ট্যান্ডের কাছে তাঁর একটি গোখাদ্যের দোকান আছে।

দেলওয়ার হোসেনের স্ত্রী সাইয়্যেদা হুসনা (৩৬) প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো শনিবার বেলা অনুমানিক সোয়া তিনটার দিকে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন দেলওয়ার। এ সময় তিনি কাউকে কিছু বলে যাননি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।