নিষিদ্ধ ছাত্রলীগের এক মিনিটের মিছিলে দুই লাখ টাকা খরচ

নিষিদ্ধ ছাত্রলীগের এক মিনিটের মিছিলে দুই লাখ টাকা খরচ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৯: ১৮ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ । এক মিনিটের মিছিল করতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যয় হয়েছে দুই লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে এক মিনিটের ঝটিকা মিছিল করে পালিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা । জানা গেছে, সকালে কয়েকজন যুবক মহাসড়কে মিছিল করে । তখন স্থানীয়রা ধাওয়া দিলে সবাই দৌঁড়ে পালিয়ে যায় ।

নাম প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী জানান, এক মিনিট মিছিলের জন্য প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে । মাইক্রোবাসে করে অন্য উপজেলা থেকে ভাড়া করে আনা হয় আমাদের। টাকার বিনিময়ে মিছিল করি । এক মিনিটের মিছিলে খরচ হয়েছে দুই লাখ টাকা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।