সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কচুরিপানার মধ্যে নৌকাসহ আটকে পড়া দুই ব্যক্�্তিকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আশ্রয়ণ কেন্দ্রসংলগ্ন ফুলজোড় নদে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আয়নাল সেখের ছেলে শওকত আলী ও জাবেদ আলীর ছেলে আবদুল খালেক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাঁস তোলার জন্য শওকত আলী ও আবদুল খালেক একটি ছোট নৌকায় করে নদে নামেন। এ সময় নদে জমে থাকা ঘন কচুরিপানার মধ্যে নৌকাটি আটকে পড়ে। এতে তাঁরা মাঝনদে বিপাকে পড়েন।































































































































































































































