নওগাঁয় ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালক ও যাত্রী নিহত

নওগাঁয় ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালক ও যাত্রী নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলায় ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার ইজিবাইকের চালক আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইকটি নিয়ে পত্নীতলার নজিপুর পৌরসভা থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলেন চালক আবু হাসান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।