নওগাঁয় ধারের টাকা ফেরত চাওয়ায় হত্যার অভিযোগ

নওগাঁয় ধারের টাকা ফেরত চাওয়ায় হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়া নিয়ে বিরোধে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁকসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুনীল পাহান (৪০) নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রসেনজিৎ কুমার পলাতক। প্রসেনজিৎ মান্দা উপজেলার কালাচিতা গ্রামের বাসিন্দা। তিনি কাঁকসা গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনীল প্রসেনজিতের কাছ থেকে ১০০ টাকা ধার নিয়েছিলেন। অনেক দিন পরও তা ফেরত দেননি সুনীল। বৃহস্পতিবার রাতে তিনি প্রসেনজিতের বাড়িতে চোলাই মদ পান করতে যান। সেখানে দুজনই মদ পান করেন। বাড়িতে ফেরার সময় প্রসেনজিৎ সুনীলের কাছ থেকে ধারের টাকা ফেরত চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে প্রসেনজিৎ বাঁশ দিয়ে সুনীলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।