নোয়াখালীর সুবর্ণচরে এক পুলিশ কর্মকর্তার ঘরে ঢুকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শান্তির হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই পুলিশ কর্মকর্তার নাম মো. রিফাত হোসেন। তিনি শান্তির হাট বাজার এলাকার আজাদ মিয়ার ছেলে। কুমিল্লা জেলা পুলিশে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত তিনি।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে একটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে একদল দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। জানালার গ্রিল কেটে বসতঘরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা।































































































































































































































