নোয়াখালী জেলার কবিরহাট ও হাতিয়া উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কবিরহাট উপজেলার মো. আয়মান (৯) এবং হাতিয়া উপজেলার আরাফাত হোসেন (২২)। নোয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বজ্রাঘাতে এক জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরাফাত হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, নিজের মায়ের চোখের সামনেই বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
এ ঘটনায়, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বজ্রাঘাতে এক জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।































































































































































































































