ঢাকা থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর লাশ পাওয়া গেল হবিগঞ্জে

ঢাকা থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর লাশ পাওয়া গেল হবিগঞ্জে

হবিগঞ্জের মাধবপুর থেকে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন ওরফে মাহিরের (২৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর আজ মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার আনন্দউড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদের নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃদুল সরকার (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, আজ ঢাকার বাড্ডা থানা-পুলিশ ও হবিগঞ্জের মাধবপুর থানা-পুলিশ উপজেলার আনন্দউড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ঝোপ থেকে ফরহাদের লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিখোঁজের দিন সন্ধ্যায় ফরহাদ হোসেনকে কৌশলে রাজধানীর আফতাবনগরের একটি বাসায় নিয়ে পূর্বপরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়। ১ মে লাশটি গুম করার উদ্দেশ্যে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া হয়ে মাধবপুরের ওই স্থানে ফেলে আসা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।