নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাতের ঘটনা

নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাতের ঘটনা

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন (২৭) নামের এক হিজড়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরেক হিজড়া চাঁদনী ওরফে বাবু (২৬)। গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেটসংলগ্ন একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী তিনজনের বিরুদ্ধেই এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে।

ছুরিকাঘাতে নিহত হিজড়া ইয়াসমিনের লাশ রাতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন এ হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ওই শ্রমিককে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।