নরসিংদীর শিবপুরে এক শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিন কিশোর-তরুণের কিল-ঘুষিতে আহত হয়ে ওই শিক্ষক অচেতন হয়ে পড়েন। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম মনজিল মোল্লা (৩২)। তিনি উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের রাশিদুল ইসলাম (২৬) ও ইমন মিয়া (২০)।































































































































































































































