নরসিংদীতে শিশুকে হত্যার অভিযোগ

নরসিংদীতে শিশুকে হত্যার অভিযোগ

নরসিংদীর পলাশে পাম্পারের সাহায্যে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম মিয়া (৯) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল রাত ৯টার দিকে লাশ বাড়িতে আনা হলে ঘটনাটি জানাজানি হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া বাজারের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত রামিম গজারিয়া বাজারসংলগ্ন চরকারারদী এলাকার রিপন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহত শিশুর বাবা রিপন মিয়া বলেন, রামিমকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে ছেলের মৃত্যু হলে লাশ বাড়িতে নিয়ে আসেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।