টেলিগ্রামে 'সাবরিনা ইসলাম' নামের একটি আইডি থেকে প্রস্তাবটি এসেছিল। ঘরে বসে 'অ্যাটোমিক মার্কেট' নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলেই মিলবে নিশ্চিত আয়। সেই হাতছানিতে সাড়া দেওয়াই কাল হলো এক ব্যক্তির। সহজ আয়ের প্রলোভনে পড়ে ধাপে ধাপে তিনি খুইয়েছেন ৩৯ লাখ ৫৬ হাজার ৪৬৯ টাকা।
অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার রাতে রাজধানীর হাজারীবাগ ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. সাজ্জাদ হোসেন (৩৩) ও মো. রাজিব খান (৩৩)।































































































































































































































