ওষুধ ব্যবসায়ীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন

ওষুধ ব্যবসায়ীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় তিন কন্যাশিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে পিটুনির ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় আজ বুধবার দুপুরে একটি মামলা করেছেন।

ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্ত জয়নালের বাড়ি একই গ্রামে। তিনি স্থানীয় একটি বাজারে ওষুধের দোকান চালান।

মামলার সংক্ষিপ্ত এজাহার, পুলিশ ও ভুক্তভোগী শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ওই তিন কন্যাশিশু জয়নালের ওষুধের দোকানের পাশ দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিল। তখন জয়নাল তাদের ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে যান এবং কলা ও রুটি খেতে দেন। পরে তিন শিশুকে যৌন নিপীড়নের পাশাপাশি ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিন শিশু দৌড়ে বাড়িতে চলে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।