পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার একটি মেসে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও ওই রাতেই জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার আকমল ভিলা মেসে রান্নার কাজ করেন ভুক্তভোগী শিশুটির মা। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার দিকে শিশুটির মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন।
এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করেছেন।































































































































































































































