পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে কুমির

পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে কুমির

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার গোপালপুর চর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলে স্বপন ব্যাপারীর (৪৮) হাজারি বড়শিতে কুমিরটি আটকে পড়ে। তাঁর দুই ছেলেসহ মোট পাঁচজনের সহায়তায় কুমিরটি উদ্ধার করে নদীর পাড়ে আনা হয়।

কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক সাত ফুট ও ওজন প্রায় দেড় মণ হবে। কুমিরটি বর্তমানে পানিতে বাঁধা অবস্থায় রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।