পদ্মা সেতুর বনায়ন এলাকায় বিরল প্রজাতির হনুমানের দেখা

পদ্মা সেতুর বনায়ন এলাকায় বিরল প্রজাতির হনুমানের দেখা

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের পুনর্বাসন ও সামাজিক বনায়ন এলাকায় দেখা মিলেছে বিরল প্রজাতির চারটি হনুমানের। প্রায় দুই বছর ধরে তারা ওই এলাকার বিভিন্ন গাছে বিচরণ করছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিভিন্ন অবকাঠামোর পাশাপাশি পূর্ব নাওডোবা এলাকায় সামাজিক বনায়ন করেছে সেতু কর্তৃপক্ষ। সেখানে কয়েক হাজার গাছ লাগানো হয়েছে।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য বিভিন্ন স্থানে পুনর্বাসন এলাকা গড়ে তোলা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।