পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ই–টোল সেবা ব্যবহারকারীর সংখ্যা ঈদ উপলক্ষে বেড়েছে। এসপায়ার টু ইনোভেট পরিচালিত ‘ডি-টোল’ নামের নগদবিহীন এই সেবা ব্যবহার করে পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ি না থামিয়েই সেতুর টোল দিতে পারছেন চালকেরা।
ডি-টোল মূলত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিনির্ভর একটি উন্মুক্ত ও আন্তসংযুক্ত টোলিং প্ল্যাটফর্ম। গাড়িতে থাকা বিআরটিএ আরএফআইডি ট্যাগ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করতে পারে প্ল্যাটফর্মটি।
পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে এই সেবা চালু করা হয়েছে এবং প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গাড়ি প্ল্যাটফর্মটি ব্যবহার করছে।































































































































































































































