পদ্মা সেতুতে ঈদের সময় বেশি টোল আদায়

পদ্মা সেতুতে ঈদের সময় বেশি টোল আদায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৩৫১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

গত ঈদুল ফিতরের তুলনায় এবার এক দিনে যানবাহন পারাপার ও টোল আদায়ের পরিমাণ বেড়েছে। আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

টোল আদায়ের দিক থেকে এবারের আদায় এযাবৎকালের চতুর্থ সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদ সামনে রেখে এ সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।