নরসিংদীর পলাশ উপজেলার একটি উপবিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা প্রহরী এবং লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর আওতাধীন উপজেলার ভাগদী সাব-স্টেশনে এ ঘটনা ঘটে।
সাব-স্টেশন থেকে লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল কেব্ল ও রাইজারের তার। বিতরণ লাইন থেকে এসব মালামাল লুট হওয়ায় উপজেলার ভাগদীসহ পাঁচ গ্রামের বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।
পরে বিকেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।































































































































































































































