পল্লবীতে নৃশংসভাবে শিশু হত্যার ঘটনায় আদালতে জবানবন্দি দিতে সম্মত সোহেল রানা

পল্লবীতে নৃশংসভাবে শিশু হত্যার ঘটনায় আদালতে জবানবন্দি দিতে সম্মত সোহেল রানা

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী এক কন্যা শিশুর খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার জবানবন্দি রেকর্ডে আবেদন করেছে পুলিশ। পাশাপাশি একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান।

পুলিশের আবেদনে বলা হয়, হত্যার শিকার শিশুটি রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সে বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী, স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।