নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ক্যাবল ও যন্ত্রণাংশ লুট করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এই ঘটনা ঘটে।
এসময় তারা ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল কেব্ল ও রাইজারের তার লুট করে নিয়ে যায়। চলতি লাইন থেকে এসব তার কেটে নেয়ায় পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ ৪টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।































































































































































































































