পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী একটি চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাপাতিলা এলাকার একটি চা বাগানে সোহরাওয়ার্দীসহ তিনজন শ্রমিক চা পাতা সংগ্রহের কাজ করছিলেন।

আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।