পঞ্চগড়ের ইউএনওকে হামলা, আনসার সদস্য আহত

পঞ্চগড়ের ইউএনওকে হামলা, আনসার সদস্য আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ সময় আনসার সদস্য তৈবুল ইসলাম আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ইউএনও সবুজ কুমার বসাক বলেন, ‘আজ সকাল থেকে উপজেলার তিনটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহের কথা ছিল। দুপুরে আমি এসব ফিলিং স্টেশনগুলো পরিদর্শনে বের হই। এ সময় খবর পাই, ভাউলাগঞ্জের জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে বিশৃঙ্খলার কারণে এখনো জ্বালানি তেল বিতরণ শুরু হয়নি।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মলিক বলেন, ‘খবর পেয়ে ওই ফিলিং স্টেশনের পাশের একটি বাড়ি থেকে ইউএনও মহোদয়কে নিরাপদে উদ্ধার করি।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।