পানির অভাবে জীবন যাপনের কঠিন সংগ্রাম

পানির অভাবে জীবন যাপনের কঠিন সংগ্রাম

উপকূলের শ্যামনগরে চারদিকে শুধু পানি, অথচ সেই পানি যেন তৃষ্ণা মেটাতে জানে না। বিস্তীর্ণ জনপদজুড়ে ছড়িয়ে থাকা লোনাধরা বাস্তবতায় এখানে সুপেয় পানির প্রতিটি ফোঁটা যেন অমূল্য সম্পদ। জলবেষ্টিত এই ভূখণ্ডে পানির জন্য মানুষের প্রতিদিনের সংগ্রাম যেন এক নীরব মহাকাব্য, যেখানে বেঁচে থাকার লড়াই লেখা হয় কলসির পানিতে।

ভোরের আলো ফোটার আগেই মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের রাস্তার ধারে ভিড় জমতে থাকে। হাতে  কলসি, কারও হাতে প্লাস্টিকের ড্রাম, কারও চোখে অপেক্ষার ক্লান্ত ছায়া। কেউ হেঁটে এসেছেন দুই-তিন কিলোমিটার মেঠো পথ, কেউ সাইকেলে চেপে আসছেন দূর-দূরান্ত থেকে। সবার গন্তব্য এক—একটি ট্যাপ, যেখানে টপটপ করে ঝরে পড়ে সুপেয় পানি।

সূর্য যত ওপরে ওঠে, তত দীর্ঘ হয় পানির লাইন। তীব্র রোদে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখেমুখে প্রত্যাশা—আজ অন্তত কলস ভরে ফিরতে পারবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।