কুমিল্লায় বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর প্লাস্টিক কারখানা থেকে ৮০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এই ফ্যাক্টরির জমির মালিক বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান। তিনি সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।
মামলার সূত্রে জানা গেছে, প্লাস্টিক রিসাইকেনিং ফ্যাক্টরি ২২ মে বন্ধ ছিল। সন্ধ্যা সাতটার দিকে ফ্যাক্টরিতে দেখা যায় মেইন গেট তালা, ভেতরে তিনটি দরজা ভাঙা। মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক মালামাল নেই।
প্লাস্টিক ক্রাসার মেশিন একটি, দুইটি রিসাইক্লিন মেশিন, একটি প্লাস্টিক দানা তৈরির মেশিন, একটি প্লাস্টিক ওয়াশিং ট্রাঙ্ক ও ড্রয়ার ইউনিট দুই সেট, প্লাস্টিক ইলেকট্রিক মোটর ছয়টি, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা চারটি এবং আলমিরার ড্রয়ারে থাকা ২০ লাখ টাকা নেই।































































































































































































































