পাঠ্যবই বিতরণের অব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় অর্থের অপচয়

পাঠ্যবই বিতরণের অব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় অর্থের অপচয়

বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ সরকারের একটি মহৎ উদ্যোগ হলেও এর আড়ালে যে ভয়াবহ অব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় অর্থের অপচয় চলছে, তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সাম্প্রতিক তথ্যে স্পষ্ট হয়ে উঠেছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো তথ্যানুযায়ী, কেবল মাধ্যমিক স্তরেই আগামী বছরের জন্য প্রায় দেড় কোটি বইয়ের অতিরিক্ত চাহিদার আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে ২৯৩টি উপজেলার তথ্য যাচাই করে দেখা গেছে, কেবল মাধ্যমিক স্তরেই প্রকৃত চাহিদার তুলনায় ৮৮ লাখ ৪২ হাজার বেশি পাঠ্যবইয়ের চাহিদা পাঠানো হয়েছে।

প্রশ্ন ওঠে, যেখানে প্রতিটি পয়সা সাশ্রয় করা জরুরি, সেখানে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা মূল্যের পাঠ্যবই কেন গুদামে পচানোর ব্যবস্থা করা হচ্ছে?

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।