পিরোজপুরের বড় ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা

পিরোজপুরের বড় ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা

কোরবানির ঈদ সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় একটি ষাঁড় দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ। খামার কর্তৃপক্ষের দাবি, প্রায় ১ হাজার ১০০ কেজি ওজনের হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি জেলার সবচেয়ে বড় গরু।

ষাঁড়টির নাম দেওয়া হয়েছে 'শান্ত'। প্রায় ২৮ মণ ওজন, ৮ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট উচ্চতার গরুটির দেখা মিলছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের জাকির গাজীর গাজী অ্যাগ্রো ফার্মে।

খামার কর্তৃপক্ষ জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চার বছর ধরে লালন–পালন করা ষাঁড়টিকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।