নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ অস্ত্র মামলার আসামি যুবদলের এক নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন তাঁর সমর্থকেরা। এ সময় হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন।
এই ঘটনায় যুবদলের ওই নেতার স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন, উপপরিদর্শক (এসআই) রৌশন আলী, সিরাজুল ইসলাম, নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ ও শাহদাৎ হোসেন।































































































































































































































