পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করতে গ্রেপ্তার হলেন এক যুবক

পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করতে গ্রেপ্তার হলেন এক যুবক

কক্সবাজার শহরের ব্যস্ততম স্টেডিয়াম এলাকায় যানবাহন থামিয়ে তল্লাশি করছিলেন তিনি, হাতে হ্যান্ডকাফও ছিল। পাশের হাসপাতাল থেকে রোগী নিয়ে আসা-যাওয়ার যানবাহন থামিয়ে লোকজনকে হয়রানি করছিলেন। আদায় করছিলেন টাকা। হঠাৎ টহল পুলিশের নজরে পড়ে যান তিনি। জিজ্ঞাসাবাদের পর জানা গেল, ওই যুবক সড়কে পুলিশের পোশাক পরে অভিনব কায়দায় চাঁদাবাজি করছিলেন।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের পাশে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন মো. আতিক উল্লাহ আল মামুন (৪০) নামের ওই ব্যক্তি। স্টেডিয়ামের পাশে ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতাল, ইউনিয়ন হাসপাতাল, জেনারেল হাসপাতাল, আল ফোয়াদ খতিব হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে। গভীর রাত পর্যন্ত রোগী বহনকারী যানবাহনের চাপ থাকে সড়কটিতে। সেখানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন আতিক উল্লাহ।

পুলিশ জানায়, আতিক উল্লাহর কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, একটি হ্যান্ডকাফ এবং নাম লেখা দুটি ব্যাজ উদ্ধার করেছে পুলিশ। ব্যাজ দুটিতে ‘সাইফুল ইসলাম মিজান’ ও ‘মো. মিজান’ নাম লেখা রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।