প্রবীণদের জন্য পুষ্টির সচেতনতা বৃদ্ধির দাবি

প্রবীণদের জন্য পুষ্টির সচেতনতা বৃদ্ধির দাবি

ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান বলেন, আমাদের দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে প্রায় ৭৪ বছর গড় আয়ু। এখন প্রবীণ মানুষের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। যা আগামী ২০৪০ থেকে ৫০ সালে গিয়ে পৌঁছাবে ২০ থেকে ২১ শতাংশে। অর্থাৎ আমাদের গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে প্রবীণ মানুষের সংখ্যাও বাড়ছে।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আমাদের সন্তান ও শিশুদের জন্য পুষ্টির কথা ভাবলেও আমাদের প্রবীণদের জন্য পুষ্টির কথা ভাবি না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সন্তানরা বাবা-মাকে অন্য দেশে বা অন্য এলাকায় বসবাস করে। মা বাবা পুষ্টিহীনতায় ভুগছে কি-না খোঁজ খবরও নেয় না।

শেষ বয়সে দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতে তিনি কিছু সচেতনতামূলক পরামর্শ দেন। তিনি বলেন, আমাদের সন্তানদের যেরকম আমরা খাবার খাওয়ানোর সময় সচেতন থাকে, ঠিক একই রকমভাবে নিজেদের ক্ষেত্রেও সচেতন থাকা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।