পঞ্চগড়ের দেবীগঞ্জে মো. শাকিল আহমেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ছবি ও লেখা পোস্ট করেন।
পোস্টে ব্যবহৃত ক্যাপশনে লেখা ছিল, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না। ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি’।































































































































































































































