প্রধানমন্ত্রী শিশু খাদিজার চিকিৎসার খোঁজ নিলেন

প্রধানমন্ত্রী শিশু খাদিজার চিকিৎসার খোঁজ নিলেন

হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকার ‘বাংলাদেশ নবজাতক হাসপাতালে’ চিকিৎসাধীন সাত মাস বয়সী শিশু খাদিজার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষে হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির। এ সময় শিশুটির পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও ফল তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বলেন, প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছে—যমজ শিশুর একজন এক মাস আগে মারা গেছে, আরেক শিশু খাদিজার অবস্থা সংকটাপন্ন। এটা দেখে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে শিশুটির স্বাস্থ্যসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুটির পরিবারকে ফল ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। হাসপাতালের পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।