প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুন দেওয়ার ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুন দেওয়ার ঘটনায় তিনজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুন লাগার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই ওই প্রতিষ্ঠানের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী (মাস্টাররোল) মো. আসমাউল ইসলাম (৩০), গবেষণা কর্মকর্তা ও স্টোর ইনচার্জ মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও স্টোরকিপার (মাস্টাররোল) মো. হুমায়ুন কবির খান (৫৯)।

তিনজনকেই শনিবার বিকেলে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।