ফরিদপুরে পিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুসন্তানকে প্রধানমন্ত্রীর সহায়তা

ফরিদপুরে পিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুসন্তানকে প্রধানমন্ত্রীর সহায়তা

ফরিদপুরে গুজব ছড়িয়ে পিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের দুই বছরের মেয়ে মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান তাঁদের বাড়িতে গিয়ে খেলনা, টাকা ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, তিনি আজ ২০ হাজার টাকা ও ১০ হাজার টাকার সমমূল্যে চাল, ডাল, শিশুখাদ্য, গুড়া দুধ, সুজি, আটাসহ বিভিন্ন শুকনা খাবার নিয়ে গিয়েছিলেন। এ ছাড়া ইউপি চেয়ারম্যানকে ওই পরিবারের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার জন্য একটি কার্ড করে দিতে পরামর্শ দিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।