ভোরের আলো দেখা দিয়েছে, চারদিকে নিস্তব্ধতা। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে মেহেরপুরের সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামের একটি বাড়ি। শোবার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে একটি দ্রুতগতির প্রাইভেট কার। ঘুম ভেঙে আতঙ্কে ছুটে বেড়ান পরিবারের সদস্যরা।
আজ বুধবার ভোর পাঁচটার দিকে মেহেরপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। এতে বাড়ির মালিক আরশাদ আলী গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।































































































































































































































