চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে রবিউল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রবিউল হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ডাকাতেরা সাধারণত যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেট কার দেখলে এটিকে লক্ষ্য করে রড অথবা লোহার পাইপ নিক্ষেপ করে।































































































































































































































