পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মৃত্যু হলো এক তরুণের

পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মৃত্যু হলো এক তরুণের

নরসিংদীর পলাশে পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে তিন তরুণকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শুক্রবারের এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে একজন আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এলাকায় এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত ব্যক্তির বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

মারা যাওয়া তরুণের নাম আশিক ভূইয়া (২৫)। তিনি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে। অন্যদিকে আহত দুজন হলেন রুহুল আমিন ও মো. ইলিয়াস। তাঁরা দুজনই গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী পারুলিয়া এলাকার ইউনুস আলীর ছেলে সাগর ও সোহাগের সঙ্গে আশিকের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।