ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রী পারাপারের জন্য নেই কোনো ফুটওভার ব্রিজ। এতে করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে নিত্য যাতায়াত করতে হচ্ছে। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
যাতায়াতের সুবিধার জন্য বহুদিন থেকে ফুটওভার ব্রিজের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কিন্তু সেটা এখনো হয়নি। স্টেশনে প্রতিদিন দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেন। ফলে যাতায়াতের সমস্যায় পড়তে হয় ট্রেন যাত্রী ও স্থানীয় লোকজনকে।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে নেই কোনো ফুটওভার ব্রিজ। ফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এতে করে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে।































































































































































































































